প্রাণের শিল্পী জুবিন
হারিয়ে গেলে হঠাৎ তুমি,
স্তব্ধ হলো যে আপনজন—
শূন্য হলো জন্মভূমি।
নও যে কেবল শিল্পী তুমি,
নও যে কেবল মানব,
হৃদয়ে জুড়ে আছ তুমি—
তুমি যে দেশের গৌরব।
শূন্য হয়েছে প্রাণ,
বেহাল হয়েছে জীবন,
প্রকৃতিও যেন মূর্ছা গেছে,
ছিলে সকলের হৃদয়ের স্পন্দন।
তোমার বিনে অসম্পূর্ণ এই অসম,
বিহুর প্রতিটি মঞ্চে আঁধার,
আসতে পারবে কি ফিরে তুমি
ছিঁড়ে শিকল সকল বাধার?
তোমার স্থান রয়ে যাবে যে রিক্তই,
পূর্ণতা পাবে না কভু,
আসবে ফিরে মোদের মাঝে,
আশায় রয়েছে প্রাণ তবু।।
পিংকি সাহা
সহকারী শিক্ষয়িত্রী
আমিনগাঁও বেঙ্গলী প্রাথমিক বিদ্যালয়
শিক্ষাখণ্ড - কররা


0 Comments