header ads

বাংলা কবিতা, রবীন্দ্র জয়ন্তী , পিংকি সাহা, ৬ষ্ঠ বছৰৰ ৩য় সংখ্যা,

 রবীন্দ্র জয়ন্তী 



২৫শে বৈশাখ দিনটি যেন-

রয়েছে  গাঁথা মোদের মনে,

রবীন্দ্র সঙ্গীতের গুঞ্জরণ শোনো

গুঞ্জরিছে প্রতিটি বাঙালির প্রাণে।


               শৈশবের স্মৃতিগুলি যে এখনো রঙিন,

               সেই প্রভাতের আনন্দোচ্ছ্বাস,

                খুশির দোলে দুলছে শিশুরা-

                 চারিদিকে সেই শুভ্র ফুলের সুবাস।


মাথায় ফুলের ছোট্টো মালা,

আলতা মাখা গুটি-গুটি পায়ে,

আলতো-কোমল হাত দুটি ওই, আর-

সাদা লাল পাড় শাড়ি জড়ানো গায়ে।




                     বদলায়নি যেন এখনো সেদিন-

                     সকলই রয়েছে তেমনই,

                     বাঙালি বলে গর্বিত মোরা,

                       থাকবো চিরকাল এমনই ।





পিংকি সাহা

সহকারী শিক্ষয়িত্ৰী

আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাখণ্ড : কররা

Post a Comment

0 Comments