header ads

বাংলা কবিতা,বহাগ বিহু, ভারতী দেবনাথ, ৬ষ্ঠ বছৰৰ ৩য় সংখ্যা,

 বহাগ বিহু




মন মোর মেতেছে বিহুর তালে,

দিন-ক্ষণ কেটে যায় বৈশাখের আহ্বানে ।

শীতের রুক্ষ-শুষ্ক আবহাওয়ার শেষে ,

মন হয় ব্যাকুল সৌন্দর্যের আশে ।


হঠাৎ দেখি আকাশের দিকে তাকিয়ে,

কালো মেঘ ভেসে আসে লুকিয়ে ।

ভাবি বসে এইতো আসবে কালবৈশাখির ঝড়,

মাঠে মাঠে দেখা যাবে নর্তকীদের আড়ম্বর।


যা কৃষকের জীবনের প্রধান আধার,

তাকে ছাড়া হবে না চাষবাস ।

মানুষের আগে হবে গো-ধনের সম্মান,

তাই তো দিয়েছে  'গরু বিহু'  তার নাম।


এই বিহুতেই সবাই কেনে 'ফুলাম গামোছা' নতুন, ভালোবেসে করে একে অপরকে অর্পণ।

সব উৎসব আসে, যায় আনন্দ ছড়িয়ে,

আর এই বিহুটি দেয় আমাদের মনকে ভরিয়ে ।





ভারতী দেবনাথ

সহকারী শিক্ষয়িত্ৰী

আমিনগাঁও বেঙ্গলি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাখণ্ড : কররা

Post a Comment

0 Comments