বন্যা
খোঁজ নেই সেই কুয়ার .....,
ছোট্ট মেয়েটা মধ্যাহ্ন ভোজনের শেষে
দৌড়ে ঘরমুখী হতো ,
এক কলসি জলের খোঁজে ।
খোঁজ নেই আজ সমুদ্রের......,
সমাজ বিজ্ঞানে ভারতের মানচিত্র দেখে
স্যারকে জিজ্ঞেসা করে ,
সমুদ্র কেমন , কতদূরে, কয়দিন লাগে ....।
ঘরে ফিরে বাবার পকেটের শূন্যতা মেপে
বড় হওয়ার অপেক্ষায় চোখ বোজে।
....... আজ পায়ে পায়ে সমুদ্র থৈ থৈ ।
কুয়াও ঠিকানা হারিয়েছে,
ডুব খেয়েছে ......সমুদ্রে।
মধ্যাহ্ন ভোজনের হাঁড়ি,
সমাজ বিজ্ঞানের অ ,আ ,ক ,খ সব ঠিকানা হারিয়েছে সমুদ্রে।
মেয়েটা আজ জলকে ততটা ভালোবাসে না। ছেলেটাও আর সমুদ্রে যেতে চায় না।
সপ্তমিতা নাথ
বেলতলা, গুয়াহাটি


0 Comments